আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 6:53 pm || প্রকাশের তারিখ: January 10, 2021, 8:57 pm
নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি ‘আসলাম হোসেন’ আর নেই
মনির হোসেন বিশেষ প্রতিনিধি।। নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নওয়াপাড়ার সম্পাদক আসলাম হোসেন শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।রবিবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার সময় তিনি ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।

ফুসফুস জনিত জটিলতায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন দৈনিক নওয়াপাড়ার প্রকাশক-সম্পাদক ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি আসলাম হোসেনের শারীরিক অবস্থার অবনিত হওয়ায় পুণঃরায় তাকে আনুমানিক রাত ৮ টার দিকে আইসিইউতে স্থানান্তর করা হয়।রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত আইসিইউতে স্থানান্তরের পর তার শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। পরে ভোর সাড়ে ৪টায় তার মৃত্যু হয়।

আসলাম হোসেনের প্রথম জানাজা নামাজ আজ বাদ মাগরিব নওয়াপাড়া পীর বাড়ি মাদ্রাসা প্রাঙ্গণে ও দ্বিতীয় জানাজা নামাজ গ্রামের বাড়ি শংকরপাশা নূরনী মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, নভেম্বর মাসের শেষের দিকে তিনি করোনা আক্রান্ত হয়ে নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেন।

পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এবং ওইদিন রাতেই তাকে ঢাকায় পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়।

দীর্ঘদিন সেখানে চিকিৎসাধীন থাকার পর ২০ ডিসেম্বর সন্ধ্যায় তাকে ল্যাব এইড হাসপাতালে স্থানান্তর করা হয়।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম