প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 6:52 pm || প্রকাশের তারিখ: January 10, 2021, 9:40 pm
বিশেষ প্রতিনিধি।। যশোরে পৃথক মাদকবিরোধী অভিযানে মাদকসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে দুটি মটরসাইকেল।
শনিবার ভোররাতে যশোরে চৌগাছা থেকে তিনজন ও রবিবার দিবাগত ভোররাতে যশোরের বড় ভেকুটিয়া মডেল স্কুল মোড় থেকে একজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন বিপ্লব হোসেন (২৭), লাল চাদ হোসেন (২৭), ইমামুল হোসেন (২১) এবং হাসান মল্লিক (৩৭)।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার ভোররাতে যশোরের চৌগাছার টুপুড়ো পাড়ার বাজার থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় দুটি মটরসাইকেল জব্দ করা হয়েছে।
অপরদিকে রবিবার ভোররাতে যশোর ভেকুটিয়া মডেল স্কুল মোড় থেকে হাসান মল্লিক নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় ৫০ পিস ইয়াবা মাদকদ্রব্য।
উভয় ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম