আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 11, 2026, 5:45 pm || প্রকাশের তারিখ: September 22, 2019, 6:17 pm
কেশবপুরে উন্নত চুলা ও রিটেইন্ড হিট কুকার ব্যাবহারে সুবিধা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আমাদেরবাংলাদেশ ডেক্স : যশোরের কেশবপুরে খেয়া সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে উন্নত চুলা ও রিটেইন্ড হিট কুকার ব্যাবহার ও সুবিধা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা রবিবার দিনব্যাপী উপজেলা ক্রীড়া সংস্থার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

খেয়ার নির্বাহী পরিচালক জোসনা আরার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাসটেইনএ্যাবল এন্ড রিনিউএ্যবল এনার্জী ডেভেলপমেন্ট অর্থারিটি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম-সচিব সালিমা জাহান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা লেডিস ক্লাবের সভানেত্রী শাহনাজ সুলতানা, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন ও গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম