আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:41 am || প্রকাশের তারিখ: January 11, 2021, 12:16 am
প্রিয় রং: এআর সোহেব চৌধুরী
প্রিয় রং -এআর সোহেব চৌধুরী: প্রিয় রং মুছে গিয়ে পৃথিবী হয়েছে ধূসর ;
ফিরে এসেছি আমি,
ফিরবোনা ওই দিগন্তে আর পূর্বাপর।
নিঃশব্দের অগ্রহায়ণে নেমেছে অন্ধকার ঘোর!
গ্রহণ লেগেছে আজ -
মনের ভেতর।

যে চোখে হয়েছিল আমার নিমজ্জন;
সে চোখে আজ মরন আমার
ধূ-ধূ মরুর আবরন।

প্রিয় রং মুছে গিয়ে পৃথিবী হয়েছে ধূসর ;
ক্ষয়ে যাওয়া সময়ে সেদিন-
ঝরেছিল বৃষ্টি অঝোর,
উর্বর হৃদয়ে আজ শুষ্ক কারবালা
প্রান্তর।

দু'চোখে মৃদু আলোর ধ্রুবতো সেদিন,
মিটিমিটি জ্বলেছে?
ভ্রষ্ট পথে,
সে ব্যার্থ রথে-
হারিয়েছি আড়ালে,
যেন আর দেখা না হয় হিজল বনের কাছে -
অজানা অভিমানে সে বলেছে।

ফাল্গুনী স্বপ্নেরাও আর
এ চোখে আসেনি সেদিন থেকে।
বহুদিন ধরে...
বহু পথ ঘুরে...
পাগল এ মন খুঁজেছে তারে-
হিজলের ওই বনবাদাড়ে,
একবারে।
আর দেখিনি সেই প্রিয় রং
প্রিয় বেলি ফুল বাহারে,
আহারে মন!! আহারে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম