আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 6:52 pm || প্রকাশের তারিখ: January 11, 2021, 6:16 pm
বেনাপোলে ভারতীয় BSFকতৃক মুজিব বর্ষ উপলক্ষ্যে মৈত্রী সাইকেল র‍্যালি
আসাদুর রহমান বিশেষ প্রতিনিধি।। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ-ভারত সীমান্ত নোম্যান্সল্যান্ড বেনাপোলে Long Live India-Bangladesh friendship BGB এবং BSF মৈত্রী সাইকেল র্যা লী ও র‍্যালি দলকে সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১১জানুয়ারি) সকাল ১১টার সময় বেনাপোলে বাংলাদেশ ভারতের শুন্য রেখায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন এবং ভারতের পক্ষে বিএসএফের অতিরিক্ত উপ মহাপরিচালক পঙ্কজ কুমার উপস্থিত ছিলেন। এ ছাড়াও অন্যন্যদের মধ্যে বাংলাদেশের কোলকাতায় নিযুক্ত ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান, ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল আলিমুল কবির চৌধুরী,অপস অফিসার লেঃ কর্নেল কবিরুল ইসলাম ও ৪৯ সিও লে’কর্নেল সেলিম রেজা উপস্থিত ছিলেন। ভারতের অন্যান্যদের মধ্যে ডিআইজি একে টেটে ও ১৭৯ বিএসএফ সিও অরুণ কুমার উপস্থিত ছিলেন।

উক্ত সাইকেল র‍্যালি টি ১০ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ হইতে শুরু হয়ে ১৭ই মার্চ পর্যন্ত ৪০৯৬ কিলোমিটার অতিক্রম করে ভারতের মিজোরামে শেষ হবে।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম