আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 6:52 pm || প্রকাশের তারিখ: January 11, 2021, 9:22 pm
মোরেলগঞ্জে বিনা প্রতিদ্বন্ধীতায় বেসরকারী নৌকার মেয়র প্রার্থী বিজয়ী
শেখ সাইফুল ইসলাম কবির।। বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম মনিরুল হক তালুকদার বিনা প্রতিদ্ব›িন্ধতায় বেসরকারীভাবে মেয়র নিবার্চিত হয়েছেন। এ নিয়ে একাধারে চতুর্থ বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. মোস্তফা কামাল জানান, মেয়র পদের অপর দুই প্রার্থী বিএনিপ’র ফরহাদ হোসেন মিলন ও স্বতন্ত্র্য প্রার্থী আব্দুল মজিদ জব্বার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

আর এ কারনে বর্তমান মেয়র আওয়ামী লীগের মনিরুল হক তালুকদার বিনা প্রতিদ্বন্ধিতায় বেসরকারীভাবে নিবার্র্চিত হয়েছেন। তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী আগামি ৩০শে জানুয়ারি এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম