আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 5:41 pm || প্রকাশের তারিখ: January 12, 2021, 10:21 pm
মনিরামপুর পৌরসভা নির্বাচনে সাংবাদিকদের সঙ্গে আওয়ামীলীগের মেয়র প্রার্থীর মতবিনিময়
রিপন হোসেন (সাজু)মনিরামপুর(যশোর) প্রতিনিধি।।আগামী ৩০শে জানুয়ারী মনিরামপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান মনিরামপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি মনিরামপুর প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় করেন।

মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটনের সভাপতিত্বে এবং সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চলায় একক ভাবে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান।
এ সময় তিনি বলেন, আমি ১৯৭০ সাল থেকে জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি। উপজেলা আওয়ামীলীগের গঠিত প্রথম কমিটিতে শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, এরপর পর্যায়ক্রমে সাংগঠনিক সম্পাদক, সহ-সভাপতি, আহবায়ক ও বর্তমান পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করছি।

আমি পৌর মেয়র নির্বাচিত হয়ে মাননীয় প্রতিমন্ত্রীর সহযোগিতা ও পৌরবাসির আর্শীবাদে এ পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নিত করে আধুনিক করেছি। পৌরসভার নিজস্ব জমি ছিল ১৫ শতক, কিন্তু আমি পৌর এলাকায় ১ একর ৮২ শতক করেছি। সর্বমোট ৭৫ কোটি ১০ লক্ষ টাকার উন্নয়ন বরাদ্দের মধ্যে বাস্তবায়ন ও চলমান ৬২ কোটি টাকা এবং অবশিষ্ট ১৩ কোটি ১০ লক্ষ টাকা প্রক্রিয়াধীন। আমার আমলে মাননীয় প্রতিমন্ত্রী সহযোগিতায় সরকারী বরাদ্দের পরিমান ৭৫ কোটি ১০ লক্ষ টাকা এবং অন্যান্য ক্ষেত্রে ১০০ কোটিসহ সর্বমোট ১৭৫ কোটি ১০ লক্ষ টাকার উন্নয়ন কাজ হয়েছে এবং কিছু চলমান রয়েছে।

পরে সাংবাদিকদের প্রশ্ন উত্তর পর্বে মেয়র প্রার্থী কাজী মাহমুদুল হাসান বলেন, আপনাদের সমর্থন এবং সহযোগীতায় ২য় বার পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত হতে পারলে প্রথমেই আপনাদের সাথে বসে জনগনের দুর্ভোগ লাগবে এবং পৌরসভার উন্নয়নে যা যা করা দরকার তাই করবো।
মতবিনিময় সভায় মেয়র প্রার্থী কাজী মাহমুদুল হাসানের সাথে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম উপদেষ্টা প্রভাষক ফারুক হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের তরুণ নেতা অ্যাড. বশির আহমেদ খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা পরিষদের উপদেষ্টা কাজী জলি জলি আক্তার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বর্তমান আওয়ামী লীগ নেতা দেবাশিষ সরকার বাবু, জিয়াউর রহমানসহ উপস্থিত ছিলেন, মনিরামপুর প্রেসক্লাবের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদিকবৃন্দ।

আমাদেরবাংলাদেশ.কম/রাফি
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম