আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 5:41 pm || প্রকাশের তারিখ: January 12, 2021, 11:55 pm
আশুলিয়ায় নবনির্বাচিত প্রেসক্লাবের সভাপতি,সম্পাদককে ফার্মেসী ডেভেলপমেন্টর শুভেচ্ছা
বিশেষ প্রতিনিধি।। আশুলিয়ায় প্রেসক্লাবে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের শুভেচ্ছা জানিয়েছে আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। এসময় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও কার্যকরী সদস্যকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কার্যালয়ে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এর আগে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুভেচ্ছা অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। এরপর আশুলিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোজাফফর হোসেন জয়, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান লিটনকে ফুলেল শুভেচছা জানানো হয়। শুভেচ্ছা জানানো হয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান মিঠু ও কার্য-নিবাহী সদস্য জাহাঙ্গীর আলম রাজুকে।

শুভেচ্ছা অনুষ্ঠানে প্রেসক্লাবের উন্নয়নমূলক কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন নবনিবার্চিত নেতাকর্মীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপদেষ্টা ও ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি আওরাঙ্গজেব কামাল, আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি এবিএম জাহাঙ্গীর আলম স্বপনসহ ফার্মেসী ডেভেলপমেন্টের আরও অনেক নেতাকর্মীরা।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম