আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 5:41 pm || প্রকাশের তারিখ: January 13, 2021, 11:53 am
ধামরাইয়ে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক।। ধামরাইয়ে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে এক কবিরাজকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ জানুয়ারি) সকালে ধামরাইর চৌহাট ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক কবিরাজের নাম সালাম খোলজার (৪৫), তিনি ওই এলাকার মৃত ওয়ারেজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ওই এলাকার এক গৃহবধু গতকাল কবিরাজের কাছে চিকিৎসা সেবা নিতে গেলে কবিরাজ তাকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তাকে হত্যার করে মরদেহ গুম করারও হুমকি দেন। পরে ওই গৃহবধু রাতেই ধামরাই থানায় উপস্থিত হয়ে ওই কবিরাজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ রাতেই সালামকে গ্রেফতার করে।

ধামরাই কাওয়ালীপড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবু সাইদ বলেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার গৃহবধুকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

আমাদেরবাংলাদেশ.কম/রাফি
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম