আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 5:41 pm || প্রকাশের তারিখ: January 13, 2021, 4:00 pm
বাগেরহাটে মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার
শেখ সাইফুল ইসলাম কবির।। বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে শহিদুল ইসলাম হাওলাদার(৫২) নামে এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ বুধবার বেলা সাড়ে ৮টার দিকে দাসখালী গ্রামের আলমগীর হাওলাদারের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হোগলাপাশা গ্রামের আব্দুল গনি হাওলাদারের ছেলে শহিদুল পার্শ্ববর্তী পিরোজপুর জেলার নামাজপুর দাখিল মাদরাসার শিক্ষক ছিলেন। তার স্ত্রী ও দুটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, আজ সকাল ৭টার দিকে বাগান সংলগ্ন বাসিন্দা সুধারানী মজুমদার বাগানে লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

থানার ওসি মো. মনিরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চত করে বলেন, শহিদুল ইসলামের লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার মৃত্যুর সঠিক কারন জানতে পোষ্টমর্টেম করানো হবে।

আমাদেরবাংলাদেশ.সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম