আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 31, 2026, 3:39 pm || প্রকাশের তারিখ: January 13, 2021, 9:18 pm
শৈলকুপায় সড়ক দূর্ঘটনায় ঝড়লো ৮ প্রাণ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ঝিনাইদহের শৈলকূপায় ট্রাক-নসিমন সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায়, উপজেলার মদনডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই নির্মাণ শ্রমিক। তাদের সবার বাড়ি ঝিনাইদহের কলমনখালী গ্রামে। আহত হয়েছেন আরও তিনজন। এ ঘটনার পর খুলনা-কুষ্টিয়া মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।


পুলিশ জানায়, যশোর থেকে কুষ্টিয়াগামী একটি সিমেন্টবোঝাই ট্রাক মদনডাঙ্গা এলাকা পৌঁছলে, কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে, পরে স্থানীয় হাসপাতালে নেয়ার পর আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আহত তিনজনকে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম