আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৩, ২০২৬, ২:৫৯ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: জানুয়ারি ১৩, ২০২১, ৯:২৯ অপরাহ্ণ
প্রবাসীর স্ত্রী’র সাথে রাত্রীযাপকালে যৌন উত্তেজক ওষুধসহ ধরা কৃষকলীগ নেতা
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। প্রবাসীর স্ত্রীর সঙ্গে রাত্রিযাপনকালে যৌন উত্তেজক ট্যাবলেটসহ এক কৃষকলীগ নেতাকে হাতেনাতে আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।এ ঘটনায় ওই নেতাকে গণধোলাই দিয়েছে গ্রামবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে ঘটে এমন ঘটনা।

অভিযুক্ত ওই নেতার নাম সিরাজুল ইসলাম রাজ। তিনি ঢাকা জেলা কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলার নবাবচর গ্রামের আপ্তু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খোলামুড়া গ্রামের মেয়ে ও রুহিতপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের গৃহবধূ তার মামাতো বোনের বাসায় অবৈধ যাতায়াত ছিলো এই নেতার। এরই অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাতে গৃহবধূর শ্বশুরবাড়িতে তার থাকার রুমে ঢোকে রাজ। বাড়ির আশপাশের লোকজন টের পেলে ভোরবেলা তাকে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী।

পরে মারধরের একপর্যায়ে তিনি তার অপকর্মের কথা স্বীকার করেন। খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকেসহ ওই নারীকে থানায় নিয়ে যায়।

ঢাকা জেলা কৃষক লীগের সভাপতি জাকির উদ্দীন আহমেদ রিন্টু ঘটনার ব্যাপারে বলেন, আমি বিষয়টি জেনেছি। ঘটনা সত্য হলে পরবর্তী মিটিংয়ে আলোচনা সাপেক্ষে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হবে।

কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলেন, পরকীয়ার জেরে এক নারী ও এক পুরুষকে আটক করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম