আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 24, 2026, 8:40 am || প্রকাশের তারিখ: September 23, 2019, 6:27 am
যশোর বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ আটক-২
শার্শা(যশোর)প্রতিনিধিঃযশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩৯৮ বোতল ফেনসিডিলসহ মুকুল (২৫) ও আনোয়ার হোসেন (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে বেনাপোল পুটখালী সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।

আটক মুকুল বেনাপোল পোর্ট থানাধীন বারপোতা গ্রামের হযরত আলীর ছেলে ও আনোয়ার পুটখালী গ্রামের নুর হোসেনের ছেলে। বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পেরে, সীমান্তের বারপোতা মাঠের মধ্য থেকে ৩৯৮ বোতল ফেনসিডিলসহ তাদেরকে আটক করা হয়।

২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এদিকে, স্থানীয়দের দাবি, ফেনীতে বিজিবি সদস্যরা বাড়িতে যেমন মাদক ব্যবসায়ী, মাদক পাচারকারী ও মানব পাচারকারী সাইনবোর্ড টাঙ্গিয়ে দিচ্ছে, তদরুপ ভাবে শার্শা উপজেলায়ও একই নিয়ম চালু করা হোক।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম