আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: জানুয়ারি ১৩, ২০২১, ৯:৫৩ অপরাহ্ণ
নির্বাচন,অবাধ ও নিরপেক্ষভাবে হচ্ছে: নুরুল হুদা
নিজস্ব প্রতিবেদক।। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ। এই জন্য দেশে পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে।

আগামী ১৬ জানুয়ারি ঢাকার সাভার পৌরসভা নির্বাচন উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব আলমগীর হোসেন, ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), বাংলাদেশ পুলিশ, জনাব মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার ঢাকা জেলা।

এ সময় কে এম নূরুল হুদা আরো বলেন, বিএনপিকে সবসময় যেকোনো নির্বাচনে আনার চেষ্টা করা হয়। শুধু বাংলাদেশ নয় বিশ্বের যেকোনো দেশে সাধারণ নির্বাচনে যে দল হেরে যায় তারা কারচুপির অভিযোগ তোলে।

কিন্তু বর্তমানে বাংলাদেশে কোনো নির্বাচনে অনিয়ম হচ্ছে না দাবি করে সিইসি বলেন, পৌরসভা নির্বাচনের আগে সাভারে কোনো বহিরাগত মানুষ থাকতে পারবে না। এমনকি কোনো ব্যক্তি অস্ত্র নিয়ে কোথাও থাকতে পারবে না। নির্বাচনের পরিবেশ কেউ অশান্ত করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

কে এম নূরুল হুদা বলেন, বর্তমান নির্বাচন কমিশনের পক্ষে মানুষের আস্থা রয়েছে। এজন্য সব ভোটার ভোটকেন্দ্রে গিয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে। ইভিএমে ভোট কারচুপি হয় না বলেও দাবি করেন তিনি।

এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা, সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) মাহফুজ পুলক, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সায়েদসহ প্রমুখ।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম