আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 3:22 pm || প্রকাশের তারিখ: January 14, 2021, 8:21 pm
বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে প্রাণগেল ক্ষুদ্র ব্যবসায়ীর
শেখ সাইফুল ইসলাম কবির।। বাগেরহাটের কচুয়ায় বাসের ধাক্কায় মো: হানিফ শেখ(২৬) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের রাড়ীপাড়া ইউনিয়ন পরিষদের সামনে গোয়ালমাঠ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় মটরসাইকেল চালক কামরুল ইসলাম(৪২) গুরুত্বর আহত হন।

নিহত মো: হানিফ শেখ কচুয়া উপজেলার উদানখারী গ্রামের হারেজ শেখের ছেলে। হানিফ স্থানীয় বাজারে ডাব ও কাঁচামালের ব্যবসা করতেন। আহত কামরুল ইসলাম একই এলাকার আব্দুর রশীদের ছেলে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহজাহান সিরাজ বলেন, আমরা ঘটনাস্থল থেকে মটরসাইকেলটিকে উদ্ধার করেছি। আহত কামরুলকে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে।তিনি এখন সুস্থ্য রয়েছেন।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, নিহত হানিফ শেখ প্রতিবেশি কামরুলকে নিয়ে মটরসাইকেলযোগে সাইনবোর্ড থেকে বাগেরহাট যাচ্ছিলেন। রাড়িপাড়া ইউনিয়ন পরিষদের সামনে পৌছালে পিছন থেকে অজ্ঞাত একটি বাস মটরসাইকেলটিকে ধাক্কা দিলে, ঘটনাস্থলে হানিফ নিহত হন। আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। পরিবারের সাথে যোগাযোগ করেছি।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম