আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 24, 2026, 8:40 am || প্রকাশের তারিখ: September 23, 2019, 11:48 am
গণস্বাস্থ্য কেন্দ্রের যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মতো দেশব্যাপী জনস্বাস্থ্য বিষয়ক ছবি প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোঃ শহিদুল ইসলাম (সাগর) সাভারের গণ বিশ্ববিদ্যালয় এবং গণস্বাস্থ্য কেন্দ্রের যৌথ উদ্যোগে দ্বিতীয়বারের মতো দেশব্যাপী জনস্বাস্থ্য বিষয়ক ছবি প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবন মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গণ বিশ্ববিদালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।



আমেরিকার জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হালিদা হানম আক্তার, ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেনটিভ এন্ড সোশ্যাল মেডিসিনের পরিচালক অধ্যাপক বায়জিদ খুরশীদ রিয়াজ, বাংলাদেশ পাবলকি হেলথ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক শারমিন ইয়াসমিন, প্রতিযোগিতার প্রধান বিচারক বাংলাদেশের প্রথম ফিআপ গোল্ড মেডেলিস্ট হাসান সাইফু্দ্দীন চন্দন এবং গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফরিদা আদিব খানম।
অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকার হেলথ পার্টনারস ইন্সটিটিউট এর জ্যেষ্ঠ গবেষক ডেভিড এল পার্কার এবং স্বাগত বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের সম্বন্বয়ক ডা. মনজুর কাদির আহমেদ। এসময় ছবি প্রতিযোগিতার আহবায়ক গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র ডা. মোঃ জহিরুল আলম জনস্বাস্থ্য বিষয়ক ছবি প্রতিযোগিতার উদ্দেশ্য ও প্রতিযোগিতার পুরো প্রক্রিয়া নিয়ে তথ্য চিত্র উপস্থাপন করেন।
পরে ১১৩১টি ছবির মধ্য থেকে বিজয়ী ১০ জন, ১০ জন রানার্স আপদের হাতে প্রাইজ বন্ড, সনদ, বিশ্ববিখ্যাত ফটোগ্রাফি বই ও জাতীয় স্মৃতিসৌধের প্রতিরূপসহ নানা ধরণের পুরস্কার তুলে দেয়া হয়।এছাড়া আহবায়কের পছন্দে নির্বাচিত ১০ জনকে সনদ ও বই প্রদান করা হয়।
পরে এক ভিডিও বার্তায় জনস হপকিনস ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক মেরী ডিনার-ওয়েস্ট বিজয়ীদের অভিনন্দন জানান। সবশেষে বিজয়ী ও রানার্স আপদের ২০টি ছবিসহ মোট ৩০টি ছবি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। ২৪ সেপ্টেম্বর গণ বিশ্ববিদ্যালয়ে সারাদিনব্যাপী পুরস্কারপ্রাপ্ত ছবিগুলো প্রদর্শন করা হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম