প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 3:12 pm || প্রকাশের তারিখ: January 15, 2021, 12:43 am
সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে।। আগামী ১৬ জানুয়ারি , শনিবার নবীগঞ্জ পৌরসভার নির্বাচনকে সামনে রেখে প্রিজাইডিং অফিসার , সহকারী প্রিজাইডিং অফিসার ও পােলিং অফিসারদের সারাদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল বুধবার হিরা মিয়া গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাচন অফিসার ও নবীগঞ্জ পৌরসভা নির্বাচন ২০২১ - এর সহকারী রিটার্নিং অফিসার দেবশ্রী দাস দেবশ্রী দাস পার্টির পরিচালনায় নির্বাচনের সার্বিক পরিস্থিতি এবং আইন শৃংখলাবাহিনীর নিরাপত্তা মূলক বিভিন্ন প্রস্তুতি নিয়ে ব্রিফিং দেন জেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুল ইসলাম , নবীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার শেখ মহি উদ্দিন আহমদ , সার্কেল এ.এস.পি পারভেজ আলম চৌধুরী । এছাড়াও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদরের উপজেলা নির্বাচন অফিসার এবং আজমিরীগঞ্জের উপজেলা নির্বাচন অফিসার প্রমুখ।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম