প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 3:13 pm || প্রকাশের তারিখ: January 15, 2021, 12:54 am
পিরোজপুরের মাটিভাঙ্গার ভূমি কর্মকর্তাকে সরকারি কাজে বাঁধা ও লাঞ্ছিত করার প্রতিবাদে কাউখালীতে মানববন্ধন
পিরোজপুর প্রতিনিধি।। পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনকে সরকারি কাজে বাঁধা প্রদান ও শারীরিক ভাবে লাঞ্ছিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষীদের দ্রত বিচারের দাবিতে কাউখালীতে মানববন্ধন অনুষ্ঠিত।
আজ বৃহস্পতিবার সকালে কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের সম্মুখে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কাউখালী উপজেলা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন সিকদার, সাধারণ সম্পাদক তাপস কুমার মিত্র, সদস্য রিপন হালদার, অশোক দাস, স্বপন কুমার দাস, মানিক দাসসহ বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সদস্য প্রিন্স বিশ্বাস, সঞ্জয় কুমার হালদার, সুমন দাস, পরিতোষ কুমার প্রমুখ। মানববন্ধন শেষে সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথির কাছে স্মারকলিপি পেশ করেন ।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম