প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 3:12 pm || প্রকাশের তারিখ: January 15, 2021, 5:13 pm
শাকিল খান সাভার(ঢাকা) ।। আশুলিয়ায় যাত্রীবাহী বাস চাপায় (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় বাস কিংবা চালককে আটক করতে পারে নি পুলিশ।
শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে আশুলিয়ার নবীনগরের জয় রেস্তোরাঁ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিয়াজুর টাঙ্গাইল জেলার মৃত আফজাল হোসেনের ছেলে। তবে তার বিস্তারিত জানা যায় নি।
পুলিশ জানায়, রিয়াজুল ওই এলাকার জয় রেস্তোরাঁর পাশে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ধুমপান করছিলো। পরে নিরাপদ অথবা পলাশ পরিবহনের একটি বাস তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান।
এলাকাবাসী জানায়, নবীনগরের ওই এলাকায় মহাসড়কের একটি লেন দখল করে বানানো হয়েছে পলাশ ও নিরাপদ পরিবহনের স্ট্যান্ড। সড়কের এই জায়গায় ছিনতাইয়ের মত ঘটনাও ঘটে অহরহ। আজ চাপা দিয়ে রিয়াজুলকে মেরে ফেললো এই বাসই।
সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম