প্রিন্ট এর তারিখ: September 19, 2026, 9:36 pm || প্রকাশের তারিখ: January 15, 2021, 9:33 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অনেকে লুটপাট করে পিঠ বাঁচাতে লুণ্ঠিত সম্পদ রক্ষা করতে নৌকায় উঠতে চায়। কাউকে সেই সুযোগ দেওয়া হবে না।
শুক্রবার বিকেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে তথ্যমন্ত্রী এসব মন্তব্য করেন।
আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সামনে পৌরসহ নানা নির্বাচন শুরু হয়েছে। এসব নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা অংশগ্রহণ করবে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে দেড় কোটি মানুষ নানাভাবে ভাতা পাচ্ছে। যা ইউরোপের দেশগুলোতেও চালু নেই।
সুতরাং ১২ বছর আগে এ দেশের কী অবস্থা ছিল, আজ কী অবস্থা, সে বিষয়গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।