প্রিন্ট এর তারিখ: September 15, 2026, 12:41 pm || প্রকাশের তারিখ: January 16, 2021, 10:13 pm
সৈয়দ বশির আহম্মেদ,পিরোজপুর প্রতিনিধি।।দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে পিরোজপুর পৌরসভায় সকাল ৮ থেকে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়েছে ।
পিরোজপুরে এই প্রথমবার ইভিএম এর মাধ্যমে ভোট হচ্ছে। তবে এ পৌরসভায় মেয়র এবং একজন কাউন্সিলর বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হওয়ায় ৮টি সাধারণ কাউন্সিলর এবং ৩ টি সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ভোট হচ্ছে। সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন।
পিরোজপুর পৌরসভায় ২৬ টি ভোটকেন্দ্রে মোট ৪৫ হাজার ১৮৫ জন ভোটার সকাল ৮ টা থেকে ৪টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রদান করবেন। তবে সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে মনে করছেন নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থী এবং ভোট গ্রহনের সাথে সংশ্লিষ্টরা। এদিকে ভোটারদের নির্বিঘে ভোট প্রদান নিশ্চিত করতে র্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম