আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 11, 2026, 5:45 pm || প্রকাশের তারিখ: September 23, 2019, 2:42 pm
চাঁদা আদায়কালে পাইকগাছায় ভুয়া পুলিশ আটক
মোঃ আরিফ মন্ডল বিশেষ প্রতিনিধি : পাইকগাছায় ভুয়া পুলিশ পরিচয়ে নছিমন-করিমন থেকে চাঁদা আদায়কালে স্থানীয় জনতা এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক যুবক নুরুজ্জামান নুর (২৬) পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের আব্দুল বিশ্বাসের ছেলে।

থানাপুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, নুরুজ্জামান সোমবার সকালে পৌর সদরের পুরাতন পরিবহন কাউন্টার এলাকায় পুলিশের ভুয়া এসআই পরিচয় দিয়ে ইঞ্জিনচালিত নছিমন-করিমন চালকদের কাছে চাঁদা দাবী করছিল। এ সময় ভিলেজ পাইকগাছা গ্রামের দাউদ শেখের ছেলে নছিমন চালক

মফিজুলের নিকট অবৈধ্য যানবাহনের ভয় দেখিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবী করে নুরুজ্জামান। মফিজুলের নিকট দাবীকৃত টাকা না থাকায় সে বাড়ীতে গিয়ে টাকা দেয়ার কথা বলে নুরুজ্জামানকে সাথে নিয়ে তার বাড়ীতে যায়। পথিমধ্য ভিলেজ পাইকগাছা মোড় নামক স্থানে পৌছালে মফিজুলের মাধ্যমে এলাকাবাসী বুঝতে পেরে

জিজ্ঞাসাবাদে সঠিক কোন পুলিশের পরিচয় দিতে না পারায় এলাকাবাসী নুরুজ্জামানকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করে। তবে এ ব্যাপারে ওসি এমদাদুল হক শেখ কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ.কমকে তিনি জানান, এ ঘটনায় এস,আই মিন্টু মিয়া বাদী হয়ে নুরুজ্জামানকে আসামী করে থানায় একটা মামলা করেছে। যার নং- ২৬।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম