আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 31, 2026, 11:40 am || প্রকাশের তারিখ: January 18, 2021, 11:15 am
রাজধানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রাজধানীর বিমানবন্দর এলাকায় এক যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দরের পদ্মা ওয়েল গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আকাশ ইকবাল (৩৩) ও তার স্ত্রী মায়া হাজারিকা (২৫)। তাদের বাড়ি ঢাকার দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকায়।

এসআই জানান, বাসটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম