আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 11:20 am || প্রকাশের তারিখ: January 19, 2021, 12:34 am
এমপি রতনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল
সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কিরেছে তাহিরপুর উপজেলার উত্তর বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন  যুবলীগ।

বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগের আয়োজনে  ১৮ জানুয়ারি সোমবার বিকালে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বাদাঘাট ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমদ মানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, বিশেষ অতিথি উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন, সামায়ুন কবির, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি সাজিদ মিয়া, বালিজুরি ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন,  সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম ও রাহাত হায়দার প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম