আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 11:19 am || প্রকাশের তারিখ: January 19, 2021, 1:17 am
হলুদে চালের গুড়া ভেজাল দেওয়ায় জরিমানা করল ভোক্তা অধিকার অধিদপ্তর
ঝিনাইদহ প্রতিনিধি।। ঝিনাইদহের কালীগঞ্জে হলুদের গুড়ার সাথে চালের গুড়া ও রাসায়নিক রং মিশিয়ে বাজারজাত করার অভিযোগে সাইফুল ইসলাম নামের এক হলুদ ব্যবসায়ী ও মিল মালিককে একলক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ পৌর শহরের নলডাঙ্গা স্ট্যান্ডে সাইফুল ইসলামের হলুদের মিলে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সুচন্দন মন্ডল।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর শাহনাজ পারভীন, পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর আলমগীর হোসেন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্যরা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সুচন্দন মন্ডল জানান, ভোক্তা অধিকারের বাজার তদারকি টিম বিভিন্ন বাজার পরিদর্শন করছে। অভিযোগ আসে মিল মালিক সাইফুল ইসলাম হলুদের সাথে চালের গুড়া ও রাসায়নিক রঙ মিশিয়ে বাজারজাত করছে। সোমবার অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৪২ ধারা অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম