আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 15, 2026, 11:51 am || প্রকাশের তারিখ: January 19, 2021, 7:23 pm
নেত্রকোনায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু
নেত্রকোনা সংবাদদাতা।। নেত্রকোনা জেলার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের কাইটাইল গ্রামে মঙ্গলবার সকালে ডোবার পানিতে পড়ে ১৮ মাসের হামজা মিয়া নামক এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

মৃতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, কাইটাইল গ্রামের রাসেল মিয়ার ছেলে হামজা মঙ্গলবার সকালে নিজ বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল।

কিছুক্ষণ পর পরিবারের লোকজন কোথাও তাকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করে। আধাঘন্টা খোজাখুঁজির পর বাড়ির পাশের ডোবায় শিশু হামজার লাশ ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করে তাকে দ্রুত মদন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কাজী বুশরা আমীনা তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে মদন থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মদন থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম