আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: জানুয়ারি ১৯, ২০২১, ৭:৫২ অপরাহ্ণ
যুবলীগের পদ পেয়ে বেপোরোয়া আচরন করছে নিক্সন চৌধুরী: কাদের মির্জা
আমাদেরদবাংলাদেশ ডেস্ক।। নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে সংসদ সদস্য হয়ে উল্টো যুবলীগের প্রেসিডিয়ামে জায়গা পাওয়ায় বেপরোয়া আচরণ করছেন ফরিদপুরের সদরপুরের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলে মন্তব্য করেছেন নোয়াখালীর বসুরহাটের নবনির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা।

মঙ্গলবার,বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা কাদের বলেন, সে তো এখন এমপি,ছেলে বলা যায় না। আমাদের দুর্ভাগ্য এসব দেখতে হচ্ছে। বাচ্ছা ছেলেরা যাদের কোন যোগ্যতা নেই, নীতি নৈতিকতা নেই, যারা মাদকাসক্ত তারা আজকে এমপি হচ্ছে। আমি মনের কষ্ট থেকে কিছু কথাবার্তা বলি, বলতে গিয়ে কিছু ভুল বলতেও পারি। সে জনগণের সামনে জননেত্রী শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে জাফরউল্লাহ সাহেবের বিরুদ্ধে ভোট করে সন্ত্রাসী দিয়ে জয়যুক্ত হয়েছে।

তিনি আরও বলেন, নিক্সন চৌধুরী এই উদ্ধত ক্ষমতা পাওয়ার উৎস হচ্ছে যুবলীগের মত একটা সংগঠনের প্রেসিডিয়াম সদস্য পাওয়ায়। কীভাবে তাকে প্রেসিডিয়াম সদস্য করা হলো। সে ইউএনও এবং অ্যাসিল্যান্ডের মত সম্মানজনক সরকারি কর্মকর্তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। তার মুখ দিয়ে তো এসব খারাপ শব্দ সবসময় আসবেই। কে শুনবে আমাদের এসব কষ্টের কথা। এই ছেলেটা প্রতিনিয়ত ভিবিন্ন লোকের সঙ্গে খারাপ ব্যবহার করে যাচ্ছে। এই সাহস সে পায় কোথা থেকে, কে দেয় তাকে এই সাহস। সবাই ছেড়ে দিলেও আল্লাহ তাকে ছাড়বে না। আমার মুখ বন্ধ করার নানা চেষ্টা চলছে। আমি স্পষ্ট ভাষায় বলবো, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি সত্য কথা বলে যাবো।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম