প্রিন্ট এর তারিখ: September 11, 2026, 5:45 pm || প্রকাশের তারিখ: September 23, 2019, 5:04 pm
আমাদেরবাংলাদেশ ডেক্স, : সাভারে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন পূজামন্ডপের কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এক মতবিনিময় সভার আয়োজন করেন সাভার মডেল থানা পুলিশ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার বি.পি.এম (সেবা) পি.পি এম।
এসময় তিনি বলেন, পূজা চলাকালীন কোন ব্যক্তি যাতে এ্যালকোহল জাতীয় দ্রব্য পান করে মন্ডপে প্রবেশ না করে। যদি জানা যায়, কারো কারণে বা কেউ মদ পান করে মা-বোনকে ইভটিজিং করছে তাহলে তাকে গ্রেফতার করা হবে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হবে। সে যত শক্তিশালীই হউক না কেন। কোন মতেই তাকে ছাড় দেওয়া হবে না। এমনকি ক্ষমতাসীন দলের বা কোন প্রভাবশালী ব্যক্তিও যদি হয় তবু রেহাই পাবে না।
পূজামন্ডপে বাঁশের বেড়া দিয়ে নারী ও পুরুষের জন্য আলাদ প্রবেশদ্বার করতে হবে। রাত আটটার মধ্যে প্রতিমা বিসর্জন দেওয়ার অনুরোধও করেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল ইসলাম, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক দিপু
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ। সাভার পৌর মেয়র হাজী মোঃ আবদুল গনি, সাংবাদিক বরুন ভৌমিক নয়ন, সাভার প্রেসক্লাবের সভাপতি নাসমুস সাকিব,ও সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য সহ প্রমুখ।