আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 10:07 am || প্রকাশের তারিখ: January 20, 2021, 3:36 pm
আশুলিয়ায় শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীত বস্ত্র বিতরণ
শাকিল খান উপজেলা প্রতিনিধি সাভার ঢাকা।।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারামুক্তি এবং স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষে সাভারে সেনাবাহিনীর উদ্যেগে অসহায় ও দুুস্থ্যদের মাঝে ত্রাণ সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় প্রায় শতাধিক শীতার্ত পরিবারের মাঝে খাদ্য দ্রব্য ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় ৯পদাতিক ডিভিশনের তত্বাবধানে ৪৬ ডিভিশন লোকেটিং ব্যাটারী আর্টিলারির আয়োজনে আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসব বিতরণ করা হয়।

এই আয়োজনের মাধ্যমে সামাজিক দুরত্ব বজায় রেখে শতাধিক অসহায় ও শীতার্ত গরীব এবং দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। বর্তমানে দেশে করোনা ভাইরাস সংক্রমণ চলমান পরিস্থিতিতে অসহায়, দু:স্থ, গরীব ও নিম্ন আয়ের মানুষকে শীতবস্ত্র বিতরণ ও ত্রাণ সহায়তা কার্যক্রম সর্বস্তরের মানুষের মধ্যে সাড়া ফেলেছে বলে প্রতীয়মান।

এসময় উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম এনডিসি, এএফডব্লিউসি, পিএসজি, জি কমান্ডার ৯ আটিলারি ব্রিগেড, ও ৪৬ ডিভিশন লোকেটিং ব্যাটারী আর্টিলারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম