আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 7:35 am || প্রকাশের তারিখ: January 20, 2021, 6:45 pm
নোবিপ্রবিসাসের সভাপতি রহিম,সম্পাদক পাঠান
নোবিপ্রবি সংবাদদাতা।। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০২০- ২০২১ এ সভাপতি নির্বাচিত হয়েছেন
যায়যায়দিনের বিশ্ববিদ্যালয়  প্রতিনিধি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক হয়েছেন আমার সংবাদের প্রতিনিধি মাঈনুদ্দীন পাঠান।

আজ (২০ জানুয়ারি) নোবিপ্রবি ক্যাম্পাসে নোবিপ্রবিসাসের সদস্যদের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন  অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মামুন ও ড.আব্দুল কাইয়ুম মাসুদ।

নির্বাচিত অন্যান্যরা হলেন- সহ সভাপতি দেশ রূপান্তরের তৌহিদুল ইসলাম হিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক ভোরের ডাকের রিপন চন্দ্র শীল,কোষাধ্যক্ষ মানবজমিনের এস জে আরাফাত,পাঠাগার ও প্রশিক্ষণ  সম্পাদক দি নিউ নেশনের হাসিব আল আমীন,দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমাদের সময়ের আব্দুল কবির ফারহান,কার্যকরী সদস্য ১ বাংলাদেশ টুডের নুমান রাশেদ ও কার্যকরী সদস্য ২ নির্বাচিত হয়েছেন ডেইলি আওয়ার টাইমের সাবিহা তাসমীম।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম