আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 31, 2026, 9:41 am || প্রকাশের তারিখ: January 20, 2021, 9:08 pm
বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ঢাকার কামরাঙ্গীরচর ঠোঁটা এলাকায় বুধবার (২০ জানুয়ারি) উচ্ছেদের তৃতীয় দিনে তিনতলা ভবনসহ ৭৩ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং পাঁচ একর নদীর জমি উদ্ধার করে অবমুক্ত করেছে বিআইডাব্লিউটিএ।

উচ্ছেদ পরিচালনায় থাকা কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বিআইডাব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল ও ঢাকা নদী বন্দর কর্মকর্তা গুলজার আলী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল জানায়, তিনতলা ভবন তিনটি, দুইতলা ভবন ৭টি, একতলা পাঁচটি, আধাপাকা ৩৫ টি বাঁশের তৈরি ২ তলা সেট একটি, টিনসেড ঘর ১০ টি ও টং দোকান ১২ টি সহ মোট ৭৩ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তাছাড়া দখলকারীর হাত থেকে পাঁচ একর সরকারি জমি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।

যুগ্ম পরিচালক ও ঢাকা নদী বন্দর কর্মকর্তা গুলজার আলী জানান, গত বছর প্রথম ধাপে দ্বিতীয় দফায় উচ্ছেদের পর দখলকারীরা পুনরায় বুড়িগঙ্গা নদীর জমি দখল করে নেয়। বুধবার ওই পাঁচ একর জমি ও ৭৩ টি অবৈধ স্থাপনা পুনরায় উদ্ধার করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম