আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 31, 2026, 9:36 am || প্রকাশের তারিখ: January 20, 2021, 9:14 pm
ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

আজ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ তে লিড নিল টাইগাররা।

দীর্ঘদিন করোনা ভাইরাসের কারণে দেশে ক্রিকেট খেলা বন্ধ থাকলেও এবার খেলা শুরু হয়েছে। যার প্রথমেই জয় ছিনিয়ে নিল টাইগাররা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম