আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 9:05 am || প্রকাশের তারিখ: January 21, 2021, 1:00 am
জয়পুরহাটে র‌্যাবের পৃথক পৃথক অভিযানে ১টি রিভলবার,২৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪
আবু রায়হান,জয়পুরহাট।। জয়পুরহাটে পৃথক পৃথক অভিযানে ১টি বিদেশী রিভলবার ও ৪ রাউন্ড গুলিসহ ০২ জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী এবং ২৬ কেজি ৭০০ গ্রাম  গাঁজা সহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ এর নেতৃত্বে ২০ জানুয়ারি  রাত ৭ টায় এক বিশেষ অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানাধীন বটতলী নামক এলাকা থেকে পার্শবর্তী বগুড়া জেলার আদমদিঘী থানার দোহারপুর এলাকার বাচ্চু সরদারের দুই ছেলে ইমরান (২২), ও এনামুল ইসলাম (২৪) নামের শীর্ষ মাদক ব্যবসায়ীদেরকে ২৬  কেজি ৭০০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করেছে।
অপরদিকে আরও একটি অভিযানে রাত ৯ টায় জয়পুরহাট জেলার সদর থানাধীন ভাদশা বাজার এলাকা থেকে নওগাঁ জেলার ধামইরহাট থানার ইনশিরা এলাকার মৃত নৃপেন্দ্রনাথ মন্ডলের ছেলে সুব্রত কুমার (৩৬) ও ধঞ্জয়পুর এলাকার গোলাম রব্বানীর ছেলে বায়েজিদ হোসেন (২৬) নামের শীর্ষ অস্ত্র ব্যবসায়ীদেরকে ১ টি বিদেশী রিভলবার ও ৪ রাউন্ড তাজা গুলিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিষয়ে জয়পুরহাট র‍্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট তারা সরবরাহ করে আসছিল এবং অস্ত্র ব্যবসায়ীদ্বয় পার্শবর্তী দেশ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে আসন্ন জয়পুরহাট জেলার পৌরসভা নির্বাচন উপলক্ষে জনসাধারণকে ভীতি ও হুমকি প্রদানের লক্ষে দুস্কৃতিকারীদের নিকট বিক্রয়ের চেষ্টা চালাচ্ছিল বলে অকপটে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এবং জয়পুরহাট সদর থানায় ১৮৭৮ ধারা  অনুসারে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম