প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 9:20 am || প্রকাশের তারিখ: January 21, 2021, 8:49 pm
সুনামগঞ্জ সংবাদদাতা।। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সারা দেশের ন্যায় প্রথম ধাপে সুনামগঞ্জ জেলায় ক-শ্রেণীর গৃহ ও ভূমিহীন
৪০৭টি পরিবার পাচ্ছেন তাদের সেই স্বপ্নের ঘর। এ উপলক্ষে আজ ২১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনি সভা করেন নবাগত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, সুনামগঞ্জ জেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বরাদ্দ পাওয়া ৩৯০৮টি ঘরের মধ্যে আগামী ২৩ জানুয়ারী শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে প্রথম ধাপে ৪০৭টি ঘরের চাবি ও দলিল হস্তান্তরের মধ্যে দিয়ে উদ্বোধন করাহবে। তিনি বলেন, বরাদ্দ পাওয়া প্রতিটি ঘর নীম মূল্য ১ লাখ ৭১ হাজার টাকা ধরা হয়েছে। জেলায় ৩৯০৮ টি ঘরের জন্য মোট বাবদ ৬৬ কোটি ৮২ লাখ টাকা এসেছে। তিনি এসময় ঘর নির্মাণে কোথাও টাকা নেয়ার অভিযোগ ফেলে কর্তৃপক্ষকে জানানোর জন্য আহবান জানান ।
এ সময় উপস্থিত ছিলেন সুৃনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. শরিফুল ইসলাম,সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য এড. শামছুন্নাহার সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের নেতৃত্ব, গণমাধ্যম কর্মী।