আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 5:03 pm || প্রকাশের তারিখ: September 24, 2019, 7:41 am
কেশবপুরে সিগন্যাল লাইটের ভিতর থেকে ইয়াবা উদ্ধার আটক ১
আমাদেরবাংলাদেশ ডেক্স: যশোরের কেশবপুরে ইয়াবা ও বহনকারী মটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ভালুকঘর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করে। থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভালুকঘর ফাঁড়ির আইসি এস.আই নাসির উদ্দীন ও এ.এস.আই শফিকুল ইসলামের

নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সরসকাটি ব্রীজের মাথা থেকে বরনডালী গ্রামের ছলেমান গাজীর ছেলেমাদক ব্যবসায়ী কুদ্দুসকে (৩০) আটক করে। পুলিশের উপস্থিতি আচ করতে পেরে অপর দুই ব্যবসায়ী রসুল ও সুইট পালিয়ে যায়। এসময় পুলিশ ইয়াবা বহনকারী মটরসাইকেল যশোর-হ-১৫-৩৮৬-৮১ নম্বর গাড়িটি তল্লাসী চালিয়ে সিগন্যাল লাইটের ভিতর থেকে ১৪ পিচ ইয়াবা উদ্ধার করে।

পালিয়ে যাওয়া দুই মাদক কারবারীরা হলো বরনডালী গ্রামের সাবেক মেম্বর আনসার আলীর ছেলে রসুল ও একই গ্রামের ছয়েল উদ্দীন গাজীর ছেলে সুইট। এব্যাপারে কেশবপুর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে ।

মঙ্গলবার আটক মাদক ব্যবসায়ী কুদ্দুসকে যশোর জেল হাজতে প্রেরন করা হয়েছে।আটক কুদ্দুস ও তার পরিবারের অভিযোগ, তার ছেলে ভাড়াই মটরসাইকেল চালায়। ঘটনার দিন রসুল ও সুইট তার মটরসাইকেল ভাড়া করে নিয়ে গিয়েছিল। সে মাদক কারবারির সাথে জড়িত নয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম