আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 9:42 am || প্রকাশের তারিখ: January 21, 2021, 9:19 pm
শার্শায় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে জরিমানা
বেনাপোল প্রতিনিধি।। যশোরের শার্শায় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে মিলন মেম্বার (৪০) ও জাকির হোসেন নামে ২জনকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহষ্পতিবার দুপুরে উপজেলার নিজামপুর ইউনিয়নের বড়বসন্তপুর গ্রামে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল বলেন, বালুমহল ও মাটি ব্যবস্তাপনা আইন-২০১০ এর আওতায় অবৈধ ভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে এ জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম