আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 1:53 am || প্রকাশের তারিখ: January 22, 2021, 9:17 pm
বিরামপুরে ইউপি সদস্যসহ ৪ জুয়াড়ীকে আটক,জেলহাজতে প্রেরণ
বিরামপুর(দিনাজপুর)সংবাদদাতা।। দিনাজপুরের বিরামপুরে ৪নং দিওড় ইউনিয়নের কোচগ্রামে বাজারে অবৈধ ভাবে টাকা দিয়ে জুয়া খেলার অপরাধে ৪ জন জুয়াড়ীকে আটক করেছে বিরামপুর থানা পুলিংশ।

আটককৃত জুয়াড়ীরা হলেন উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের কোচগ্রাম গ্রামের মৃত- ইছাহাক আলী পুত্র গোলাম মোস্তফা(৫৫) একই গ্রামের মোখলেছার রহমানের পুত্র মোশরফ আলী(৩৫) কানিকাঠাল গ্রামের মৃত আশরাফ আলীর এর পুত্র একলাছুর রহমান (৪০)একই গ্রামের মৃত সুলতান এর পুত্র সিরাজুল ইসলাম(৩৫) অবৈধ ভাবে টাকা দিয়ে জুয়া খেলার অপরাধে আটক করছে বিরামপুর থানা পুলিশ।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে টহল ডিউটি চলাকালীন জানতে পারি কোচগ্রাম বাজারে গোডাউনের ভিতর টাকা দিয়ে জুয়া খেলছে এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ রাত দেড় টায় সময় কোচগ্রাম বাজারে পৌছালে তাদেরকে আটকের চেষ্টাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় তাদেরকে আটক করা হয়েছে। এসময় জুয়া খেলার ৫২টি তাস ও ৪ হাজার ১শত ৫০টাকা উদ্ধার করা হয়। শুক্রবার সকালে তাদেরকে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম