আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 8:03 am || প্রকাশের তারিখ: January 23, 2021, 12:20 am
শার্শায় নাভারন কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল অনুষ্টিত
শার্শা প্রতিনিধি।। যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারের উপর আরোপিত সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় স্ব-পদে বহাল করায় বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে শার্শা উপজেলা ছাত্রলীগ। শুক্রবার বিকালে নাভারন কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে নাভারন বাজারে বিশাল আনন্দ মিছিল অনুষ্টিত হয়।

উক্ত আনন্দ মিছিল যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন বাজার ঘুরে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে উপস্থিত পথসভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহারিয়ার আলম বাদল, যুবলীগ নেতা প্রভাষক আবু বকর সিদ্দিক বনি এবং নাভারন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবুহুরায়রা জয়, সাধারণ সম্পাদক রিজভী নেওয়াজ অন্তিম, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম