আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 8:11 am || প্রকাশের তারিখ: January 23, 2021, 12:26 am
যশোরে প্রায় ২ লক্ষ ইউএস ডলারসহ ৪ হুন্ডি ব্যবসায়ী আটক
যশোর প্রতিনিধি।। যশোরে ১ লক্ষ নব্বই হাজার ইউএস ডলারসহ ৪ হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার দুপুরে শহরের হামিদপুর এলকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন মিঠু মন্ডল (২৭), শহিদুল ইসলাম (২৩), সোহেল রানা (৪০) ও রাকিবুল হাসান সাগর (২০)। তাদের বাড়ি যশোর ও বেনাপোলের বিভিন্ন এলাকায়।

শুক্রবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একটি চক্র বিপুল পরিমাণ ইউএস ডলার বেনাপোল থেকে ঢাকায় নেয়ার চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটককৃতদের শরীরে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ১৯ বান্ডিল ইউএস ডলার উদ্ধার করা হয়। প্রতি বান্ডিলে ১০ হাজার করে মোট ১ লক্ষ ৯০ হাজার ইউএস ডলার উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৬০ লক্ষ ৭২ হাজার টাকা। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম