আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 8:11 am || প্রকাশের তারিখ: January 24, 2021, 1:26 am
পল্লী চিকিৎসক হিসাবে বিশেষ অবদান রাখায় এবি এম জাহাঙ্গীর আলম স্বপনকে সংবর্ধনা প্রদান
নিজস্ব প্রতিবেদক।। শুক্রবার ২২ জানুয়ারি রাতে আশুলিয়া প্রেসক্লাব মাঠে এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৭ম দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের নেতৃবৃন্দদেরকে সংবর্ধনা দেয়া হয়।

আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন জয় এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ জহীরুল ইসলাম খান লিটন।

এ অনুষ্ঠানে করোনাকালীন সময়ে পল্লী চিকিৎসক হিসাবে বিশেষ অবদান রাখায় আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি এবি এম জাহাঙ্গীর আলম স্বপনকে ক্রেষ্ট প্রদান করেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ আব্দুল্লাহ হিল কাফি, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ,সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ সায়েমুল হুদা, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক মোঃ ফারুক হাসান তুহিন, যুগ্ম-আহবায়ক মুহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানা যুবলীগের সভাপতি মোঃ কবির হোসেন সরকার,সাধারন সম্পাদক মইনুল ইসলাম ভূঁইয়া ও মোঃ তানভির আহমেদ রোমান ভূঁইয়া।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম