প্রিন্ট এর তারিখ: July 31, 2026, 8:30 am || প্রকাশের তারিখ: January 24, 2021, 3:36 pm
নিজস্ব প্রতিবেদক।। রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেছেন, মানসম্মত নাগরিক সেবায় বিট পুলিশের কার্যক্রম নিশ্চিত করতে হবে। জনগনের দোরগোড়ায় পুলিশের সেবা নিশ্চিতে সকল পুলিশ সদস্যদের এগিয়ে আসতে হবে।
আজ (২৪ জানুয়ারি) রবিবার সকালে গংগাচড়া মডেল থানায় মাসিক অপরাধ সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার আরও বলেন, বিট পুলিশ কার্যক্রম জনগন-পুলিশের মধ্যকার সম্পর্ক আরও মজবুত হয়েছে। বিট পুলিশিং মাধ্যমে জনগনকে তার চাহিদা অনুযায়ী সেবা নিশ্চিতে সবসময় এগিয়ে থাকবে পুলিশ সদস্যরা।
পুলিশ সুপার আরও বলেন, পুলিশ জনগনের শোষক নয়, সেবক হিসেবে কাজ করতে হবে। প্রতেক সদস্যকে ন্যায় ও নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করতে হবে।
এসময় গংগাচড়া মডেল থানায় কর্মরত সকলকে বিভিন্ন দিক নির্দেশনা দেন পুলিশ সুপার।
মাসিজ আইন পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রংপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মধুসূদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব মো: আরিফসহ গংগাচড়া থানায় কর্মরত অন্যান্য পুলিশ সদস্যরা।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু