আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 6:36 am || প্রকাশের তারিখ: January 24, 2021, 7:48 pm
শার্শায় পল্লীতে ফসলি জমি থেকে বালু উত্তোলন চলছেই
শার্শা প্রতিনিধি।। যশোরের শার্শায় পল্লীতে ফসলি জমি থেকে মাটি-বালু উত্তোলন চলছেই। প্রশাসন একরে পর এক জরিমানা করলেও বন্ধ হচ্ছে না ভূমী দশুদের তৎপরতা। প্রভাবশালী ভাটা মালিকরা তাদের অবৈধ কারবার চালিয়ে যাচ্ছে।

প্রশাসন বলছে, তাদের নজরদারি থাকলেও রাতের আধারে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন থামানো যাচ্ছে না। প্রায়ই অভিযান পরিচালিত হলেও চলছেই তাদের অবৈধ কারবার।

সরজমিনে শার্শার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শুধু রাতের আধারে নয়, দিনের আলোতেও অবাধে চলছে তাদের বালু-মাটি উত্তোলন । দেখা যায়, শার্শার লক্ষনপুরের বহিলাপোত সরকারি প্রাইমারী স্কুলের পাশের মাঠে মধ্যে ফসলি জমি থেকে বালু উত্তোলন করছেন এক প্রভাবশালী ব্যক্তি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বহিলাপোতা গ্রামের ওহিদুজ্জামান ওয়াহেদ নামের অবৈধ বালু ব‍্যবসায়ীরা ফসলি জমি থেকে ড্রোজার বসিয়ে বালু উত্তোলন করছে । তবে প্রশাসনের নজরদারি বাড়ার ফলে দিনের আলোতে তিনি বন্ধ রেখে রাতের আধারে কারবার অব্যাহত রেখেছে।

এ বিষয়ে ওহেদুজ্জামানের কাছে সরাসরি যোগাযোগ করার চেষ্ট করলেও তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগা করলে তিনি বলেন, বালু উত্তোলন করছিলাম কিন্তু এখন বন্ধ করে রেখেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান, বালু উত্তোলনের সাথে জড়িতরা এলাকায় প্রভাবশালী হওয়ার কারনে মুখ খুলতে চাইনা সাধারন গ্রামবাসি। তারা সরকারী রাস্তা নষ্ট করে কারবার চালিয়েই যাচ্ছে । দিনের বেলাই প্রশাসনের চাপ থাকায় রাতের আধারে বালু তুলে চলছে। রাস্তা নষ্ট হলেও গ্রামবাসি ওহেদুজ্জামানের মুখোমুখি হতে সাহস পাই না।

এ বিষয়ে বহিলাপোতা গ্রামবাসির অনেকে বলেন, দ্রুত এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে না পারলে আগামীতে ফসল উৎপাদন ও ভূমী ধসের মতো মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা । উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু-একটি জরিমানা করলেও, কার্যত কার্যকারী কোন পদক্ষেপ জনগণ পাচ্ছে না বলে অভিমত ব্যক্ত করেছেন তারা।

সরকারি আইনের ২০১০ সালে বালু উত্তোলন নীতিমালায় যন্ত্রচালিত মেশিন দ্বারা ড্রেজিং পদ্ধতিতে পুকুর/নদী/খাল/বিলের তলদেশ থেকে বালু উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে।

বহিলাপোতায় বালু উত্তোলনের ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রায়ই অভিযান অব্যাহত রয়েছে। জরিমানা করেও তাদের থামানো যাচ্ছে না। সরকারী রাস্তা নষ্ট হচ্ছে, এ প্রসঙ্গ তুলে ধরলে তিনি বলেন, সরকারী নিতিমালার বাইরে কর্মকান্ড চললেই ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে তার প্রমান আমরা দিয়েছি। আপনারাও একটু দেশের সার্থে বিষয়টি সংবাদ মাধ্যমে তুলে ধরুন। এ সময় সহকারী কমিশনার (ভূমী) রাশনা শারমিন মিথি উপস্থিত ছিলেন।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম