আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 6:34 am || প্রকাশের তারিখ: January 24, 2021, 9:45 pm
বঙ্গববন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলো ধামরাইয়ের এমপি, মেয়র
ধামরাই সংবাদদাতা।। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা ২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য ও ধামরাই পৌরসভার নবনির্বাচিত মেয়র ও  ৯ কাউন্সিলর ও  সংরক্ষিত ৩ নারী কাউন্সিলর।

রোববার ( ২৪ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি ও ঢাকা ২০ এর সংসদ সদস্য বেনজীর আহমদের নেতৃত্বে তাঁরা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও  পুনরায় নির্বাচিত মেয়র গোলাম কবির ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, পৌরসভার সংরক্ষিত মহিলা-১ আসনের কাউন্সিলর ফারহানা হোসেন , ২ নম্বর আসনের  শিরিন আক্তার শিখা , ৩ নম্বর আসনের নাসিমা খানম শিউলি।

এছাড়া সাধারণ আসনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল ইসলাম আরিফ, ২ নম্বর ওয়ার্ডের আমজাদ হোসেন, ৩ নম্বর ওয়ার্ডের মোঃ মোকসেদ, ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলী, ৫ নম্বর ওয়ার্ডের আমিনুল হাসান গার্নেল, ৬ নম্বর ওয়ার্ডের সাহেব আলী, ৭ নম্বর ওয়ার্ডের মনিরুজ্জামান , ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শহিদুল্লাহ , ৯ নম্বর ওয়ার্ডের আবু সাঈদ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম