আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 4:58 pm || প্রকাশের তারিখ: September 24, 2019, 11:58 am
ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবের সঙ্গে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
আমাদেরবাংলাদেশ ডেক্স : ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক। রবিবার ছাত্রলীগ নেতারা ডিআইজি হাবিবের সঙ্গে কুশল বিনিময় করেন।এসময় ডিআইজি হাবিব ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে সৎ ও আস্থাশীল ছাত্রলীগ হিসেবে গড়ে তুলতে ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে দিকনির্দেশনা দেন।

মাদক নির্মূলে ছাত্রলীগকে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নিতে পরামর্শও দেন এই পুলিশ কর্মকর্তা।ডিআইজি হাবিব বলেন,মাদক নির্মূল এই ছাত্রলীগ চাইলে গ্রাম পর্যায় থেকে শুরু করে সারাদেশে বিভিন্ন সেমিনার, পরামর্শকেন্দ্র ও মাদক সেবনের কুফল সম্পর্কে প্রচারনামূলক কার্যক্রম আয়োজন করতে পারে। জনসেবামূলক যেকোনো কাজে তারা সবসময় সহযোগিতা পাবে।

এ সময় জয় ও লেখক ভট্টাচার্য মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি কাজ করার আশ্বাস দেন।আল নাহিয়ান খান জয় বলেন, মাদক সমাজে অভিশাপ স্বরূপ। একটি দেশ ও একটি জাতিকে সম্পূর্ণরূপে ধ্বংসের জন্য শুধু মাদকই যথেষ্ট। আমরা মাদক নির্মূলে বদ্ধপরিকর।লেখক ভট্টাচার্য বলেন,ঢাকা রেঞ্জ ডিআইজি আমাদের বেশ কিছু পরামর্শ দিয়েছেন।

যেগুলো আসলেই কার্যকরী ভূমিকা রাখতে পারে সমাজে মাদকের করালগ্রাস রোধে। আমরা চেষ্টা করবো মাদকবিরোধী ক্যাম্পেইনিং করতে। এ সময় সঙ্গে ছিলেন তরুণ চলচ্চিত্র নির্মাতা বোরহান খান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম মোল্লা,তেজগাঁও কলেজ ছাত্রলীগের নেতা সবুজ আল হাসান প্রমুখ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম