প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 5:14 am || প্রকাশের তারিখ: January 26, 2021, 8:43 pm
শার্শা প্রতিনিধি।। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির মনোনিত সদস্য যশোরের শার্শা উপজেলার কৃতি সন্তান নাজমুল হাসানকে ফুলের জানিয়েছেন।
মঙ্গলবার সকালে তিনি শার্শায় আসার প্রাকালে নাভারন নাভারন ফজিলাতুন নেছা মহিলা কলেজের সামনে দলীয় নেতা-কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে তিনি নেতা-কর্মীদের সাথে নিয়ে সাবেক এমপি মরহুম আলহাজ্ব তবিবর রহমানের মাজার জিয়ারত করেন। এরপর উপজেলার কাশিপুর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর মাজার জিয়ারত শেষে শার্শা ও বেনাপোলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে ফুলেল শুভেচছাসহ অন্যান্য বীর শহীদদের মাজার জিয়ারত করেন।
শার্শার নেতা-কর্মীদের সাথে এক আনন্দঘন মুহূর্ত কাটিয়ে নাজমুল হাসান কলারোয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারনা ও নানাবিধ কর্মকান্ডে যোগ দিতে রওয়ানা দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো: রফিক, সহ:সেক্রেটারী বাবলুসহ উপজেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম