প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 5:13 am || প্রকাশের তারিখ: January 27, 2021, 2:20 pm
সুমন খান মুন্সীগঞ্জ প্রতিনিধি।। টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেন ঢালির নিজ অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় তাঁর নিজ বাসভবনে প্রায় দেড়শত হতদরিদ্র পরিবারের মাঝে এ সকল কম্বল বিতরণ করা হয়। এসময় বিশিষ্ট ব্যবসায়ী কবির হোসেন ঢালি আসন্ন ইউনিয়ন পরিষদ নিবার্চনে কামারখাড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসাবে মতপ্রকাশ করে উপস্থিত সকলের নিকট দোয়া ও ভোট প্রার্থনা করেন।
এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শহিদ চোকদার,বিশিষ্ট ব্যবসায়ী হালেম মাঝি,রহিম ঢালি,আব্বাস চোকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম