আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:25 am || প্রকাশের তারিখ: January 15, 2019, 2:57 pm
পূর্বের পাঁচ উপদেষ্টাই বহাল থাকছে প্রধানমন্ত্রীর
বিশেষ প্রতিবেদক, আমাদের বাংরাদেশ:

নতুন সরকারের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল আনলেও নিজের উপদেষ্টা পরিষদে আগের সবাইকে বহাল রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগের পাঁচ উপদেষ্টাকে নিজ নিজ পদে বহাল রেখে আজ প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
 

প্রধানমন্ত্রীর পাঁচজন উপদেষ্টা হলেন- রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব) তারিক আহমেদ সিদ্দিক।

 

ওই প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালে তাঁরা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন।

 

গত ৭ জানুয়ারি থেকে তাদের নিয়োগ কার্যকর ধরা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম