আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 3:35 am || প্রকাশের তারিখ: January 27, 2021, 11:31 pm
-মাওয়া এক্সপ্রেসওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায়
সুমন খান মুন্সীগঞ্জ প্রতিনিধি।। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিব (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে উপজেলার দোগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার দীন ইসলামের ছেলে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক গোলম মোস্তফা জানান, মাওয়া থেকে ঢাকাগামী মোটরসাইকেলটি দোগাছি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিং-এর সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে আরেকজন আরোহী ছিল, তবে সে গুরুতর আঘাত পায়নি। খবর পেয়ে মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম