আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 4:58 pm || প্রকাশের তারিখ: September 24, 2019, 12:33 pm
ধামরাইয়ে মসজিদের মুসল্লিদের ওপর হামলার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ
 মোঃ আরিফ মন্ডল বিশেষ প্রতিনিধি : ধামরাইয়ে মসজিদের মুসল্লিদের ওপর হামলার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ধামরাইয়ের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে রোববার (২২ সেপ্টেম্বর) বাইচাইল এলাকার একটি মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লীদের ওপর অতর্কিত হামলা চালায় আসামিরা। এতে ৫ জন মুসল্লি আহত হয়।প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানায়, রবিবার ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে মাগরিবের নামাজরত অবস্থায় অতর্কিত হামলা চালায়। এতে ৫ জন মুসল্লি গুরতর আহত হলে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

তারা এখনো চিকিৎসাধীন বলে জানা গেছে। এদিকে মুসল্লিদের ওপর হামলার প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। এসময় হামলার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ দিপক চন্দ্র সাহার কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ.কমকে তিনি জানান এ ঘটনায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীরা। মামলা দায়েরের পর রাতেই ৮ জনকে গ্রেপ্তার করা হয়। পরে আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম