আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 2:35 am || প্রকাশের তারিখ: January 29, 2021, 7:06 pm
ঝিনাইদহে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহি নিহত
ঝিনাইদহ সংবাদদাতা।।ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর নামক স্থানে ট্রাক চাপায় ইমন আহম্মেদ রবিন (১৮) নামের এক মোটর সাইকেল আরোহি নিহত হয়েছে।

শুক্রবার দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ওই স্থানে দুর্ঘটনা ঘটে। নিহত রবিন শহরের ব্যাপারীপাড়ার রবিউল ইসলামের ছেলে।ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুরে রবিন মোটর সাইকেল যোগে মধুপুর থেকে ঝিনাইদহে ফিরছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে।

এ সময় বিপরীত আসা একটি ট্রাক তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম